সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারিতে দু‘দিন ব্যাপী প্রমিত উচ্চারণ ও আবৃত্তি নির্মাণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাচিক শিল্পী হাসান জাহাঙ্গীর, দেবাশীষ রুদ্র, দিলরুবা খানম, সুপর্ণা চৌধুরী এবং সঞ্জয় পাল। কর্মশালা পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী। সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।সনদ প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক সাংবাদিক ওসমান গনি মনসুর, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক দেবাশীষ রুদ্র, বাচিকশিল্পী দিলরুবা খানম, মো. সাজ্জাত হোসেন। সভাপতিত্ব জোটের সভাপতি হাসান জাহাঙ্গীর। প্রধান অতিথি বলেন, প্রত্যেক মানুষের জীবনে প্রমিত উচ্চারণ শেখার গুরুত্ব অপরিসীম। মাতৃভাষার উৎকর্ষ সাধন ও জীবনে সব ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য প্রমিত উচ্চারণ এবং আবৃত্তি জানা খুব গুরুত্বপূর্ণ। সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম কর্মশালার আয়োজন করে তরুণদের সংস্কৃতি অনুরাগী হিসেবে গড়ে তুলতে উৎসাহ দিয়েছে। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকুক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মিলিত আবৃত্তি জোটের সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












