মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। এসময় আলোচনা সভায় বক্তারা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : নানা আয়োজনে চবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান। উপাচার্য বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এমন একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই যেখানে সকলে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে কাজ করবে এবং শিক্ষালাভ করতে পারবে। তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চবি প্রশাসন আয়োজিত চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে সকালে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান, উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন চবি স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চবির বিভিন্ন পর্ষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকানের নেতৃত্বে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

চট্টগ্রাম প্রেস ক্লাব : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করেছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। দুপুরে ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা মো. শাহনওয়াজ, সিনিয়র সহ–সভাপতি মুস্তফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, আবুল হাসনাত, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমেদ শাহ, ওয়াহিদ জামান, রূপম চক্রবর্তী, মো. রুবেল খান, মো. শহীদুল ইসলাম, আবু মোশাররফ রাসেল, হাসান মুকুল, ফারুক আবদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান চৌধুরী, আবু তাহের মো. তোহা, মামুনুর রশিদ শিপন, মনিরুল ইসলাম পারভেজ, সাইদুল আজাদ, ফারুক মুনির, মোহাম্মদ আলী, সরোজ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, কামাল পারভেজ, তৌহিদুল ইসলাম, মো. শাহাবুদ্দীন, ইমতিয়াজ ফারুকী, ইসমাঈল ইমন, জাহেদ তালুকদার, নুরুল আলম চৌধুরী, মো. হানিফ, বাকি বিল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. মাসুদ পারভেজ প্রমুখ।এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্লাবের সদস্য সন্তানদের নিয়ে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। আলোচনা শেষে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

ত্রিতরঙ্গ : আয়োজনে গান, আবৃত্তি, স্মৃতিচারণ ও কথামালা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান ওসমান গণি মনসুরের সভাপতিত্বে গতকাল ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয়ে অনুষ্ঠিত স্মৃতিচারণ পর্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এআইজি মোহাম্মদ মালিক খশরু। বিশেষ অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত শাস্ত্রীয় বংশীবাদক আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা ও মহাসচিব কবি শাওন পান্থ। স্মৃতিচারণে অংশগ্রহণ করেন রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণ, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ, লায়ন আবুল কালাম আজাদ, ত্রিতরঙ্গের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা প্রমূখ। নাসিমা আক্তার ডেইজির উপস্থাপনায় আবৃত্তিতে অংশ নেন নাজনীন হক, নাহিদ শিরিন প্রিয়া, সাবরিনা রশীদ টিনা, ফাতেমা ওয়াসিকা সিমন, সংগীত পরিবেশন করেন শিল্পী সুবর্না রহমান,শীলা চৌধুরী, ফাতেমা ওয়াসিকা এবং ত্রিতরঙ্গের শিল্পীবৃন্দ।

রাউজান উপজেলা যুবদল : মহান স্বাধীনতা দিবসে রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল। বৃহস্পতিবার সকালে রাউজান মুন্সিরঘাটাস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি কার্যনির্বাহী সদস্য আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, সহ সভাপতি মোজাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক এম মাসুদ আলম, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, সেকান্দর মিয়া হিরু, কাজী বাদশা, শাহ আলম, কাজী রাশেদুজ্জামান জুয়েল, মিজান উদ্দিন চৌধুরী রিপন, আব্দুল শুক্কর, মো. সিরাজ, রবিউল হাছান জনি, যোবায়েদ হোসেন, দিদার আলী, মঈনুল ইসলাম পিংকু, নিজাম উদ্দিন, আব্দুল করিম, মোহাম্মদ হাশেম, মো. রাজু, আসাদ, ইলিয়াস, আব্দুল মন্নান, মো. মনসুর, সোহাগ সাইফুল ইসলাম, রিংকু, আবু বক্কর রানা, মো. রাসেদ, জাহাঙ্গীর আলম, আলী, হিরা, ইমরান, মহসিন, ফরহাদ বাবু, মো. রিপন, শুভ, হাবিব উল্লাহ রনি, সরোয়ার বাবু, আব্দুল করিম, ইখতিয়ার উদ্দিন, সুমন দে, আলমগীর, ফরহাদ, শাহিন, এরশাদ, সালাউদ্দিন, সাকিব, মো. তৌফিক, মো. বাদশা, মো. সোহেল, মো. রুবেল, সাবু, মো. রাজু, গিয়াস উদ্দিন, মঞ্জু, রায়জুল প্রমুখ।

চুয়েট : চুয়েটে নানা অনুষ্ঠানমালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে চুয়েট ক্যাম্পাসে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা এবং কবর জেয়ারত ও দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্ব) এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। সঞ্চালনায় ছিলেন উপ–পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা।

আইআইইউসি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, মানুষ তখনই প্রকৃত অর্থে স্বাধীন, যখন সে আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করে না। স্বাধীনতার প্রকৃত অর্থ হলো জুলুম, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। গত ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বে ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের উপ–পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন, রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম। শুভেচ্ছা বক্তব্য দেন, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম।

মহানগরী জামায়াত : জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইতিহাসের যুগসন্ধিক্ষণে পরিচালিত অভিযান, বিক্ষোভ, অভ্যুত্থান, বিপ্লব, গণভোট ইত্যাদি ডকট্রিন অব নেসেসিটি। শুধু সংবিধান দিয়ে দেশ চলে না; ডকট্রিন অব নেসেসিটি মেনে নিতে হয়। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগরীর জামায়াতের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আমির হোসাইন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

দক্ষিণ জেলা জামায়াত : জামায়াতে ইসলামী দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারই হোক এবারের স্বাধীনতা দিবসের মূল অঙ্গীকার। গত ২৬ মার্চ বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, বাঁশখালী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ঈসমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ, পশ্চিম জেলা শিবিরের সভাপতি ফরমানুর রহমান জাহিন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, মাওলানা এনামুল হক জিহাদি, বাঁশখালী উপজেলা শিবির সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

আইইবি, চট্টগ্রাম কেন্দ্র : চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম:ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি পালন করা হয়। সকালে আইইবি ভবনের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কেন্দ্রের সেমিনার কক্ষে প্রকৌশলী সদস্যদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. অ্যান্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য এবং ভাইস চেয়ারম্যান (একা. অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন।
প্রকৌশলী কাজী আরশাদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রকৌশলী মো. নুরুল আলম, প্রকৌশলী মো. দুলাল হোসেন, প্রকৌশলী সরকার মোহাম্মদ আবদুল্লাহ আজম, প্রকৌশলী এইচ এম রফিকুন্নবী, প্রকৌশলী সুজিত কুমার নন্দী, সম্মানী সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সিনিয়র প্রকৌশলী পরিমল চন্দ্র পাল, প্রকৌশলী মো. আলতাফ হোসেন ও প্রকৌশলী শাহে আরেফিন প্রমুখ। শেষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী শিশু কিশোরদের মাঝে উৎসাহ পুরস্কার বিতরণ করা হয়।












