সমাজসেবক মুজিবুল হকের ইন্তেকাল

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বিশিষ্ট সমাজসেবক মোঃ মুজিবুল হক (৭০) গতকাল রবিবার ভোর সাড়ে ৫ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মরহুম মুজিবুল হক রাউজান শিক্ষক সমিতির আমৃত্যু সভাপতি উত্তর চট্টগ্রামের ‘শিক্ষকরবি’ খ্যাত আধ্যাত্মিক সাধক ও মুসলিম মনীষা হযরত ওছমান আলী মাস্টার (রহ.) প্রকাশ-‘বড় মাস্টার’ এর চতুর্থ পুত্র। গতকাল বাদে আছর ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ স্থানীয় তকি সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আন্তর্জাতিক ইসলামী বক্তা হযরত মৌলানা নিজাম উদ্দিন আলকাদেরী জানাজায় ইমামতি করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাওয়াতে খায়ের দ্বিতীয় ইজতেমা
পরবর্তী নিবন্ধবোধনের বর্ষবরণ উৎসব জেএম সেন হলে