সমাজসেবক আবু তাহেরের ইন্তেকাল

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:১৯ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি মহানগরের সাবেক সহসভাপতি, বাকলিয়া থানার সাবেক সভাপতি কালামিয়া বাজার নিবাসী আলহাজ মুহাম্মদ আবু তাহের গতকাল শনিবার ভোর সাড়ে ৪ টায় নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহে–রাজেউন) করেন। বাদ জোহর কালামিয়া বাজারে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব আলহাজ শাহাজাদ ইবনে দিদার, নগর আহ্বায়ক আলহাজ মীর সেকান্দর মিয়া, সদস্য সচিব আলহাজ মোহাম্মদ ছাদেক হোসেন পাপ্পু, বাকলিয়া থানা গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল আকতার, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জামাল উদ্দীন সুরুজ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা হারুন ও ফজল স্মরণে সভা
পরবর্তী নিবন্ধসামাজিক অবক্ষয়ে জাতি গভীর সংকটকাল অতিক্রম করছে