সব শিশু আ.ফ.ম.মোদাচ্ছের আলী | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ সব শিশুরাই করবে খেলা সব শিশুরাই পড়বে সব শিশুরাই আগামীতে গড়বে জীবন গড়বে। সব শিশুদের পেতে হবে সমান সমান অধিকার সব শিশুদের পেতে হবে দু:খ ব্যথায় প্রতিকার। সব শিশুদের জীবন হবে আলোয় আলোয় ভরা সব শিশুদের কাকলিতে হাসুক বসুন্ধরা।