চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ১১দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, আনোয়ারা কর্ণফুলী উন্নয়ন, সুশাসন ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিন। গতকাল রবিবার আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় স্থানীয়দের ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা জামায়াত আমীর মাষ্টার আব্দুল গনি, আনোয়ারা উপজেলা জামায়াত আমীর মাস্টার আব্দুল গনি, সেক্রেটারি আবুল হাছান খোকা, বাইতুল মাল সেক্রেটারি মাস্টার মোঃ শহীদুল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির শাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারি আব্দুস সবুর, আশরাফ উদ্দিন চৌধুরী কুসুম, সাদ্দাম হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।












