রাজধানীর সচিবালয় এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মিজানুর রহমান নামে এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের রামুর কাউয়ারখোপ এলাকার রাবার বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ডিবি পুলিশের ওসি জাবেদ মাহমুদ।
তিনি জানান, গত সোমবার তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকটি বাড়িতে অভিযান চালায়। কিন্তু ওই সময় তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা রাবার বাগানে আত্মগোপনে থাকা ওই আনসার সদস্যকে স্থানীয়রা ধরে ফেলে। বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করা হলে তাকে হেফাজতে নেওয়া হয়।














