সকল ধর্মের মানুষের পারস্পরিক ভ্রাতৃত্বের মাধ্যমে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের অনুষ্ঠানে এমপি এরশাদ উল্লাহ

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের আয়োজনে সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ সমপ্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে সকল ধর্মের মানুষকে সহযোগিতা করে যেতে হবে। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি বিপস্‌সী মহাথের। এতে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর আহমদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, দানশীল ব্যক্তি সাধক ডালিম বড়ুয়া, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী আবু আকতার।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়ার উপস্থাপনায় এতে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া, সাধারণ সম্পাদক ডা. মিহির বরণ বড়ুয়া, মিলু বড়ুয়া, রাজু বড়ুয়া, সুমন বড়ুয়া, কাজল বড়ুয়া, ছোটন বড়ুয়া, যুবদল নেতা অমিত বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে বোয়ালখালীর বিভিন্ন গ্রামের স্বর্ধমে অনন্য অবদান রাখায় উপাসক–উপাসিকা সন্মাননা প্রদান করা হয়।–বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রবারণা পূর্ণিমা, হাটহাজারীতে সরকারি অনুদান বিতরণ