বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নানের সভাপতিত্বে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঁইয়া, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম. আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিরেণ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ বি এম আবু নোমান, চবি আইন বিভাগের চেয়ারম্যান শিফাত শারমীন। অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ (পটিয়া) মো. হেলাল উদ্দিন এবং সিনিয়র সহকারী জজ শাহ নেওয়াজ মনির। আইন বিভাগের শিক্ষক সিদরাতুল মুনতাহা তৃনার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দিকী, তৌহিদুল ইসলাম জিহাদী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবু মো. মহসিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঁইয়া বলেন, পৃথিবীর সৃষ্টির পর থেকে যুগ এবং তার চাহিদা প্রয়োজন বিভিন্ন আইনের সৃষ্টি। এমন কি সাধারণে প্রচলিত আইনের বাইরে রয়েছে বিশেষ বিশেষ আইন। রাষ্ট্র, জীবন, ধর্ম পরিচালনায়সহ প্রত্যেক ক্ষেত্রে রযেছে আইন, তাই প্রত্যেক ক্ষেত্রে আইনজীবীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন দক্ষ আইনজীবী বিচারকার্যে বিচারককে সঠিকভাবে সহযোগিতা করলেই বিচারপ্রার্থী তার ন্যায্য বিচার পাবে। আইনজীবী তার যুক্তিতর্ক এবং তার স্বপক্ষে যদি তথ্য প্রমাণ আদালত সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে বিচারপ্রার্থী ন্যায্য বিচার হতে বঞ্চিত হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষ আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং নৈতিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। সকল জনগোষ্ঠীর কাছে আইনের সুফল পৌঁছে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











