গতকাল ৬ অক্টোবর খেলাধুলার পাতায় ‘চ্যালেঞ্জার’স কাপ কারাতে প্রতিযোগিতায় বিকেএফকেএস চ্যাম্পিয়ন’ শিরোনামের সংবাদে ভুলবশত: প্রধান অতিথির নামের জায়গায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ তালুকদারের নাম চলে আসে। মূলত তিনি প্রধান অতিথি ছিলেন না। আয়োজকরা প্রেস বিজ্ঞপ্তি আকারে যে সংবাদ পাঠান তাতেই তাঁর নাম উল্লেখ করে এই ভুল করেন। আয়োজকদের পক্ষ থেকে এ বি রনি এজন্য দুঃখ প্রকাশ করেছেন।












