বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর রুকন (সদস্য) সম্মেলন গতকাল রবিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান এবং অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। সম্মেলনে আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম মহানগরী আমীর নির্বাচনের লক্ষ্যে মহানগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডের পুরুষ ও মহিলা রুকনরা ভোট প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, সংগঠন যত বড় হবে, তার আদর্শিক ও নৈতিক ভিত্তি তত বেশি মজবুত করতে হবে। একটি আদর্শিক সংগঠনের প্রকৃত শক্তি শুধু জনশক্তি বা সাংগঠনিক বিস্তৃতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর কর্মীদের ঈমান, নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা ও আদর্শের প্রতি অবিচল আনুগত্যের ওপর নির্ভরশীল।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ, মোরশেদুল ইসলাম চৌধুরী, মাওলানা আবু বকর মুহাম্মদ ছিদ্দিকুল্লাহ, মাওলানা লিয়াকত আক্তার ছিদ্দিকী, অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ও আমির হোসাইন, মাহমুদুল আলম, মুহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











