অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে চুক্তি হয়েছে। পরবর্তী সরকার এসব চুক্তির ধারাবাহিকতা রাখবে কিনা–সে বিষয়ে জানতে চাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, এটা হাইপোথিটিক্যাল (অনুমাননির্ভর) প্রশ্ন। এটা একটি চলমান প্রক্রিয়া।
গতকাল সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। মেয়াদের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার আলোচনা এবং কিছু ক্ষেত্রে চুক্তি করছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি উল্লিখিত কথা বলেন। খবর বাংলানিউজের।
বিশ্বে কোথাও কোনো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হন কিনা–এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্বে কোথাও বিমান নেই।
গত ১৪ জানুয়ারি বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হন ড. খলিলুর রহমান।












