বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে নগরীর প্রবর্তক এলাকার এলাকার শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। গতকাল সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে আয়োজিত র্যালিতে হাসপাতালের পরিচালকবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. এম এ করিম। বক্তব্যে তিনি বিশ্ব দৃষ্টি দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং দৃষ্টিশক্তি সুরক্ষা ও চক্ষুস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পরে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












