আজকাল শূন্য পকেটে ভালোবাসা হয় না,
ভালোবাসা উড়ে যায় পাখির মতো।
কখনো কখনো ভালোবাসা হয় হ্যামিলনের বাঁশি
কার ভালোবাসা যে কার কাছে চলে যায়
অদৃশ্য বাঁশির টানে, অর্থের টানে
তাই সবকিছু দেখেশুনেই তোমাদের বলছি
শূন্য পকেটে ভালোবাসা হয় না
শূন্য পকেটে কারও প্রিয় হওয়া যায় না।







