শিশুদের মাঝে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম প্লাটিনামের খাদ্য বিতরণ

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারী থানার নন্দীরহাট এলাকায় বাসুদেব অনাথ আশ্রমে গতকাল দুপুরে অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম প্লাটিনামের উদ্যোগে তিনশতাধিক অনাথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহমেদ আহসান সাঈফ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি–৪ এর রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার (এডমিন) লায়ন আব্দুল্লাহ আল হোছাইন। আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী লায়ন পীযুষ তালুকদার, বাসুদেব স্কুল এন্ড কলেজ কমিটির সভাপতি সুভাষ ভট্টাচার্য্য, সদস্য সচিব লায়ন শ্যামল কান্তি দে, প্রধান শিক্ষক সুদর্শন চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন স্কুল শিক্ষিকা টিকলি মল্লিক। পরে আশ্রমের শিক্ষার্থীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ দখলে সংকুচিত রাঙ্গুনিয়ার ফুলতলী-রাবার ড্যাম সড়ক
পরবর্তী নিবন্ধমীরসরাই উপকূলে শুভ্র কাশবন,দেখতে আসছেন দর্শনার্থীরা