নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ বিকেল চারটায় বোধন আবৃত্তি স্কুলের সৃষ্টিশীল ৬৪ আবর্তনের সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে আবর্তনে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা আমন্ত্রিত অতিথির কাছ থেকে কোর্স সমাপনী সনদপত্র গ্রহণ করবেন। এছাড়া উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করবে। আবর্তনের সকলকে বিকাল তিনটার মধ্যে শিল্পকলায় উপস্থিত থাকতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।













