শিবিরের ভিপি প্রার্থী কে এই ইব্রাহিম?

চবি প্রতিনিধি | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলে ভিপি পদে লড়ছেন নাটোরের কৃতী সন্তান ইব্রাহিম হোসেন রনি। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের এনামুল হকের ছেলে। ২০১৭১৮ সেশনে ভর্তি পরীক্ষার মাধ্যমে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি এমফিল শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন।

ছাত্র রাজনীতিতে রনি নিজ এলাকায় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং থানা শাখার দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ে তিনি কলা অনুষদের সভাপতি, স্কুলকলেজ ও বিতর্ক সম্পাদক, অর্থ সম্পাদক ও অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মহানগর সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে দশম শ্রেণিতে পড়া অবস্থায় আওয়ামী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি প্রথম গ্রেপ্তার হয়েছেন।

বর্তমানে ইব্রাহিম হোসেন রনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি। তিনি ২৪ জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন এবং চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই আন্দোলনে দৃষ্টি হারিয়েও হার মানেননি শুভ, লড়বেন স্বতন্ত্র প্রার্থী হয়ে
পরবর্তী নিবন্ধ‘মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা’ হৃদয় ছাত্রদলের ভিপি প্রার্থী