শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময়

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:৩৬ অপরাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামে নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। গত ৭ জানুয়ারি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জ্ঞাপন করেন। মতবিনিময় কালে কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যাপক আবু তাহের চৌধুরী বলেন, বাকশিস সকল সময় বোর্ড ব্যবস্থাপনায় সার্বিক সহায়তা করে আসছে যাতে দুই পক্ষের মধ্যে ভারসাম্য বজায় থাকে এবং এ সহায়তা অব্যাহত থাকবে। বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানের সরকারি, বেসরকারি সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ও অসংগতির বিষয়ে অভিজ্ঞতা ও ধারণা আছে। তাই বিদ্যমান সমস্যা ও অসংগতির কাজগুলো তিনি দ্রুত সমাধান করতে পারবেন। এ ব্যাপারে বৈষম্য দুরীকরণে শিক্ষক সমাজের বা সংগঠনের সহায়তা প্রয়োজন হলে অতীতের মত শিক্ষক সমাজ তথা সংগঠন পাশে থাকবে।

নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বচ্ছতা ও সংস্কার কার্যক্রমে শিক্ষাবোর্ডের সংঙ্গে এ সংগঠন গঠনমূলক সহযোগিতা করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বাকশিস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, অধ্যক্ষ মু. আবু তৈয়ব, অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান, অধ্যক্ষ সরোয়ার সালেক সিকদার, উপাধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ইউনুচ মিঞা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন শহীদ অহিদুল আলম, সঞ্জীব সেন গুপ্ত, অধ্যাপক মিল্টন কুমার নাথ, অধ্যাপক এস এম রাশেদ, অধ্যাপক আহমেদ মাইনুল হাসান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মনোজ কুমার দেব, অধ্যাপক শিমুল বিকাশ দাশ, অধ্যাপক আবুল হাশেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদা পাড়ে ডিএনএ টেস্ট কিট ও ল্যাব উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাসূল (সা.) যা পালন করতে আদেশ করেছেন তা মানার নামই ঈমান