সীতাকুণ্ড সৈয়দপুর ইউনিয়নের শেখের হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সুবোধ চন্দ্র মন্ডল (৮০) আর নেই। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগেছিলেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে। এছাড়াও উপজেলা জুড়ে সর্বমহলে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, তিন ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেজো ছেলে সুমেন মন্ডল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলায় উপ পরিচালক হিসেবে কর্মরত।
সুবোধ চন্দ্র মন্ডলের মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক সমাজের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাবু সুবোধ চন্দ্র মন্ডলের মরদেহ সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের নিজ পারিবারীক শ্মশানে রাত ৯টায় শেষকৃত্য দাহ করা হয়।













