কর্ণফুলী উপজেলায় প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৩৪ কেজি গাঁজাসহ মো. হিসবুল্লাহ প্রকাশ রুবেল (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ড আক্তার কলোনিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হিসবুল্লাহ কলোনির একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। পরে তার তথ্যমতে পার্শ্ববর্তী আমানতশা পাড়া এলাকার সাইমুন উদ্দিনের বসতবাড়ির সিলিংয়ের উপর তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা।














