শাহসুফি আমানত খান (রহ:) দরগাহ শরীফে মাহে রমজানের বিশেষ আলোচনা ও ইফতার মাহফিল

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব তুলে ধরতে বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী হযরত শাহসুফি আমানত খান (রহ:) দরগাহ শরীফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ রমজান (৭ মার্চ, শনিবার) দরগাহ শরীফ প্রাঙ্গণে বিকেলে এই আলোচনা সভা, মিলাদ শরীফ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

পবিত্র মাহে রমজানের ফজিলত এতিম শিশুদের নিয়ে ইফতার ও বিশেষ দোয়া মোনাজাত।

সার্বিক তত্ত্বাবধানে: শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ, আওলাদে বাবাজান কেবলা ও শাজ্জাদানশীন।

ব্যবস্থাপনায়: হযরত শাহ সুফি আমানত খান (রহ:) ফাউন্ডেশন।

এই বরকতময় আয়োজনে সমাজের সকল স্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থেকে রহমত, মাগফেরাত ও নাজাতের এই মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ হুজুরের উপস্থিতিতে এই মাহফিলে এতিম শিশু ও সকল স্তরের মানুষের সাথে ইফতারের এই পুণ্যময় মুহূর্তে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের আকাশে ভয় ধরানো শাহেদ ড্রোন এবার মধ্যপ্রাচ্যেও রাজত্ব করবে?
পরবর্তী নিবন্ধদফায় দফায় হামলা, তেহরান ছেড়েছে বেশিরভাগ বাসিন্দা