আনোয়ারার পূর্ব বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিএমসি উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেঙের প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হুদা চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (শুক্রবার) খতমে কোরআন, দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা, পবিত্র কোরআন খতম এবং রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। মরহুম শামসুল হুদা চৌধুরীর পরিবারের পক্ষে থেকে অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












