শহীদ ফারুকের পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন সাঈদ আল নোমান

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারুকের পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌঁছে দিলেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গত রবিবার সন্ধ্যায় নগরীর লালখান বাজার শহীদ ফারুকের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সাঈদ আল নোমান। গত বছর ২৪ জুলাই শহীদ ফারুকের দুই সন্তানের শিক্ষাব্যয়ের দায়িত্ব ও আর্থিক সহযোগিতা করেছিলেন সাঈদ আল নোমান। সাঈদ আল নোমান বলেন, শহীদ ফারুকের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিরাম প্রেরণা জোগাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশের প্রতীক। তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমি বিশ্বাস করি রাজনীতি মানে ইবাদত, আর সেই সেবার রাজনীতি, মানবিকতার রাজনীতি আমি ফেরি করবো আপনাদের মাঝে। এসময় উপস্থিত ছিলেন নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক সৈয়দ ওমর ফারুক, যুগ্ম আহবায়ক দাদন দড়ি সুরুজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন, মহিলা দল নেত্রী নাসরিন বাপ্পি, এডভোকেট আয়েশা আক্তার সানজি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন রনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপথিক উত্তমের ‘যে আগুন নেভে না’ গ্রন্থের প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধঅভিযানের তথ্য ফাঁস করায় ৩ জনকে কারাদণ্ড