কুণ্ডেশ্বরী প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা পুরস্কারে ভূষিত, দানবীর, নারী শিক্ষার পথিকৃৎ শহীদ নূতন চন্দ্র সিংহের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শহীদ নূতন সিংহ স্মৃতি সংসদের উদ্যোগে সকাল ৯টায় শহীদবেদী ও শ্মশান মন্দিরে পুষ্পার্ঘ নিবেদন এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে শহীদবেদী ও শ্মশান মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।













