শহীদ জিয়ার মাজারে নগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের রাঙ্গুনিয়াস্থ মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল সোমবার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি, সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম। শ্রদ্ধা নিবেদন শেষে এরশাদ উল্লাহ বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন। তার লক্ষ্য ছিল দেশের স্বাধীনতাসার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা। গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে পড়ার সময়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন। পরবর্তীতে বিএনপি দেশ ও জাতির স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নাজিমুর রহমান বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় অনেক প্রতিকূলতা এসেছে। দলের নেতাকর্মীদের ওপর নির্যাতননিপীড়ন হয়েছে, নানা সংকট তৈরি হয়েছে কিন্তু জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণে বিএনপি বারবার ঘুরে দাঁড়িয়েছে। কারণ বিএনপি কোনো ব্যক্তির স্বার্থের দল নয়, এটি দেশের মানুষের অধিকার ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক সংগঠন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন ও মনজুর আলম মঞ্জু, সদস্য ইসকান্দর মির্জা, মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম, ছৈয়দ শিহাব উদ্দিন আলম, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ আজম, মো. জাফর আহম্মদ, আশ্রাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ভোটার ৬৭ লাখ ২৬ হাজার
পরবর্তী নিবন্ধআকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী