শরৎ রূপের অনুরাগে

রফিকুল ইসলাম | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

শরৎ এসেছে গো আমাদের ছোট গাঁয়ে

নিশির শিশিরে গুটি গুটি ধির পায়ে।

শাপলা পদ্ম ফুটে আছে ঝিলের জলে

কাশফুল বাতাসে দোলে নদীর কূলে

সবুজ দুর্বাঘাসে শিশির মুক্তো ঝরে

সোনা রোদ হেসে ধানের শীষে পড়ে।

নীল আকাশ গাঁঙে ভাসে মেঘের ভেলা

শিউলি ঝরে পড়ে স্নিগ্ধ প্রভাত বেলা।

রোদ্দুর বোনে মাঠে মুঠো মুঠো সোনা

ধানের ক্ষেতে আঁকে রূপের আলপনা।

কাশের বনে খুঁজে ফিরি তোমার দেখা

শিশির ভেজা ঘাসে হাঁটি আমি একা।

প্রজাপতি নাচে ফুলে ফুলে অনুরাগে

শরৎ রূপের মায়ায় মনে প্রেম জাগে।

বর্ষা গেলো শরৎ এলো,বাজে বিরহ সুর,

কাশফুল পদ্ম আছে,তুমি আছ কত দূর!

প্রকৃতি আজ স্নিগ্ধ আলতো আলোয় ভরে

শুধু তোমার স্মৃতির আসন শূন্য পড়ে।

পূর্ববর্তী নিবন্ধকবি নজরুলের দলে
পরবর্তী নিবন্ধজেগে ওঠে গ্রাম