শব্দহীন

শিউলি বড়ুয়া | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

ভাঙার আওয়াজ শুনেছিলাম

যত্ন করে শব্দটি মনে রাখিনি।

চলে যাবার পথে এগিয়ে

দিয়েছিলাম অভিযোগহীনে

অশ্রু সিক্ত কিন্তু অপলক

পাপড়িগুলো ভিজেনি।

নিঃশব্দে নিদারুণ রজনীতে

স্বপ্ন নিদ্রায় ভোর গুনেছি।

কেন জানি চোখে ক্লান্তি আসেনি।

ভেঙে চুরে একাকার পথে

শত শত তর্জনীর কর্কশেতে

পুনরায় গড়বার প্রতিধ্বনিতে

সাঁতরিয়েছি সাঁতরিয়েছি,

সুন্দর পূর্ণতা পাবো বলে।

হয়তো এসবের মাঝে

তুমি ভীষণ ছিলে

আষ্টেপৃষ্টে নয়তো স্বপ্নরালে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিধাবোধ
পরবর্তী নিবন্ধএকমুঠো হেমন্তে এক আকাশ প্রেম