শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

| রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল রোববার (আজ) সন্ধ্যা ৭টায় প্রথমে তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়। খবর বাসসের।

তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গেছে। গতকাল দুপুরে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার বার্তাও দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঝুলন্ত সেতুই ভরসা, অচল কিডস জোনে হতাশা
পরবর্তী নিবন্ধনির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে : ইইউ পর্যবেক্ষক দল