লোহাগাড়ায় মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্টে

যুবকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মুরগির ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি পেশায় ডাম্পট্রাক চালক ছিলেন। দুই সন্তানের জনক দেলোয়ারের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

স্থানীয় সূত্র জানায়, নিজ বাড়ির ছাদে স্থাপিত মুরগির ফার্মে কাজ করছিলেন দেলোয়ার। একপর্যায়ে বৈদ্যুতিক ফ্যান চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে দেলোয়ারকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইন্ট্রাডে ট্রেডিং বাতিলসহ ৮ দাবি ইনভেস্টরস ফোরাম চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে জেলা পরিষদ : শামীম