লোহাগাড়ায় বাগানের টং ঘরে মানসিক ভারসাম্যহীন যুবতীকে যৌন নির্যাতন

অভিযুক্ত যুবক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বাগানের টং ঘরে নিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে (২২) জোরপূর্বক যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি সুন্নিয়া পাড়ার মৃত জানে আলমের পুত্র। গত সোমবার রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা আশ্রয়ণ প্রকল্পের পাশে কুল বাগানের টং ঘর থেকে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, অভিযুক্ত যুবক ও ভিকটিম একই এলাকার বাসিন্দা। ভিকটিম মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রায় সময় রাস্তায় ঘুরে বেড়ায়। ঘটনারদিন অভিযুক্ত আসামি দেলোয়ার হোসেন ভিকটিমকে আমিরাবাদ এলাকায় ঘুরাঘুরি করতে দেখেন। তাকে বাড়িতে নিয়ে যাবার কথা বলে গাড়িতে তোলেন। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিমকে নিজের কুল বাগানের টং ঘরে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। ভিকটিমের শোরচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আসামি দেলোয়ার হোসেনকে আটক করেন। পরে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, যৌন নির্যাতনের ঘটনায় ভিকটিমের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (গতকাল) গ্রেপ্তার আসামি দেলোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কিশোরীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপটিয়ায় ওয়েল্ডিংয়ের ফুলকিতে তুলার গুদামে আগুন