লোহাগাড়ায় চোরাই গরুসহ আটক ৩

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পদুয়ায় ৩ গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাইকৃত ২টি গরু। আটকরা হল কর্ণফুলী থানার বৈরাগী ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত ফিরোজ খানের পুত্র জুলহাস খান (২৬), একই এলাকার সিরাজ মিয়ার পুত্র তপু রায়হান (১৯) ও আনোয়ারা থানার হাইলদর পীরখাই এলাকার সোলাইমানের পুত্র মঞ্জুরুল আলম (৪৫)

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রোববার দিনগত রাতে আনোয়ারা থেকে ২টি গরু চুরি করে তারা। পরদিন লোহাগাড়ার পদুয়ায় গরুগুলো বিক্রি করতে আনে। গরুগুলো কম দামে বিক্রি করতে চাইলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে ইউপি চেয়ারম্যানকে খবর দেন। জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করেন। পরে চোরাই গরুসহ তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোলাই গরুসহ ৩ চোরকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত গরুর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাইবাছাই পূর্বক হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে হাজার লিটার ডিজেলসহ চোরাই চক্রের চার সদস্য আটক
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা সমস্যার সমাধান চায় ওআইসি : মহাসচিব