লোহাগাড়ায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোহাম্মদ ইশফাত (২২) নামে এক বাইক আরোহী যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উজিরভিটা মজিদার পাড়ার মো. তৈয়বের পুত্র।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটনা ঘটে।
এতে মো. রাফি (১৮) নামে অপর বাইক আরোহী গুরতর আহত হয়েছেন। তিনি একই এলাকার মোহাম্মদ আবছারের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি একটি দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারায়। এতে বাইকে থাকা দুই আরোহী ছিটকে সড়কের উপর পড়ে যায়। এ সময় কক্সবাজারমুখি দ্রুতগতির কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন। আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম নগরে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর কাভার্ডভ্যানসহ চালককে আটক করেন স্থানীয়রা। পরে চালককে থানা পুলিশে সোপর্দ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












