লোহাগাড়ায় অস্ত্রসহ সন্ত্রাসী কালা বাবুল গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১:৪২ অপরাহ্ণ

লোহাগাড়ায় অস্ত্রসহ কালা বাবুল (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাকফিরানী এলাকার মো. ইউনুসের পুত্র।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত যৌথবাহিনী চাকফিরানী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী চাকফিরানী এলাকায় সন্ত্রাসী কালা বাবুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়ি থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি রাম দা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, একই এলাকায় সন্ত্রাসী গ্রুপ তৌহিদ বাহিনীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী তৌহিদের পিতা ও মৃত আনু মিয়ার পুত্র মামলার চার্জশীটভূক্ত আসামি আবু তাহেরকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের থানায় হন্তান্তর করা হয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, অস্ত্রসহ গ্রেপ্তার কালা বাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। একইদিন গ্রেপ্তার দুই জনকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলাইলাতুল বরাতে ইবাদত ও জিকিরে মুখর আমানত খান (রহ.) দরগাহ শরিফ
পরবর্তী নিবন্ধপরাজয় নিশ্চিত জেনে ‘ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলছেন’