লোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ফরিদুল আলম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রোস্তমের পাড়ার মৃত মোস্তফিজুর রহমানের পুত্র। গত বুধবার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ৪ আগস্ট চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার রাজঘাটা থেকে বটতলী স্টেশন পর্যন্ত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গত ২ অক্টোবর লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে করা মামলায় ফরিদুল আলম এজাহারনামীয় আসামি।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মাসুদ আলম জানান, গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার ফরিদুল আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাইসাইকেলকে ধাক্কা দিয়ে বাস বিলে
পরবর্তী নিবন্ধচবি শিক্ষার্থীদের মারধর ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার