লোহাগাড়ায় দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পোড়া তেল

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৮:৩৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, মূল্য তালিকা, মজুদ ইত্যাদি তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায়, ভাজা পুরনো তেল সংরক্ষণ রাখায় চারটি দোকানে ৪ জনকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার আমিরাবাদ এবং আধুনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

এ সময় ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং আনসার ব্যাটালিয়ান এর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল দৈনিক আজাদীকে বলেন, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায়, ভাজা পুরনো তেল সংরক্ষণ রাখায় চারটি দোকানে ৪ জনকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে বাইক দু’র্ঘটনায় কক্সবাজারের দুই যুবকের মৃ’ত্যু
পরবর্তী নিবন্ধজানালার রড কেটে স্বর্ণালংকার চুরি, চট্টগ্রামে চক্রের সদস্য পুলিশের জালে