লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের উদ্যোগে অক্টোবর সার্ভিস প্রোগ্রাম গত ২১ অক্টোবর সিএলফ তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। এতে হিমোফেলিয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী কেনার জন্য চেক প্রদান, ব্যাগ বিতরণ, প্রতিবন্ধী সদস্যদের সেলাই প্রশিক্ষণের জন্য চেক প্রদান, খাদ্যশস্য বিতরণ, আইপিএস, অক্সিজেন সিলিন্ডার অনুদান অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মঞ্জুকে সংবর্ধনা প্রদান করা হয়। লায়ন এমএন সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস এম সামশুদ্দিন, অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু ও কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ আবু বকর ছিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ওসমান গনি, লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন নুরুল ইসলাম, লায়ন কোহিনুর কামাল, লায়ন কামাল পাশা, লায়ন আবদুল কাদের, একেএম সওকত হাসান খান, লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী, লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন মনির আহমেদ চৌধুরী, লায়ন ইফেতেখার হোসাইন খান চৌধুরী, লায়ন প্রকৌশলী মুজিবুর রহমান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভুঁইয়া, লায়ন, সাহেলা আবেদীন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন মোহাম্মদ মুছা, লায়ন লোকপ্রিয় বড়ুয়া, ট্রেজারার লায়ন নাইমুল কাদের চৌধুরী, লায়ন জিল্লুর রহমান, লায়ন নাজমূল হুদা, লায়ন নুরুল আকবর কাজল, লায়ন নুরুল কবির চৌধুরী, লায়ন জাহেদ হোসেন, লায়ন শিবুল সেন, লায়ন উম্মে হাবিবা, লিও প্রেসিডেন্ট রাফসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










