লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে গত ২৫ ফেরুয়ারি কনফিডেন্স সিমেন্টের কর্পোরেট অফিসে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ ইকবাল হোসেন সুমনের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহম্মেদ অপু। প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বলেন, রমজান আমাদের জন্য শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগ ও সংযমের মাস। রমজান আমাদের শিখায় ক্ষুধার কষ্ট বুঝতে, দরিদ্রদের পাশে দাড়াতে, মিথ্যা, গীবত ও অন্যায় থেকে দূরে থাকতে, আল্লাহর প্রতি আরও বেশী আনুগত্যশীল হতে। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম ভিডিজি লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভিডিজি লায়ন আবু বক্কর সিদ্দিক, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ূয়া, কেবিনেট সেক্রাটারি লায়ন আবু মোরশেদ, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মিরাজুর রহমান তুহিন, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী শহিদুউল্লাহ, লায়ন আমজাদ হোসেন চৌধুরী, লায়ন পারভীন মাহমুদ এফসিএ, লায়ন জাহানারা বেগম, লায়ন তীর্থঙ্কর বড়ূয়া, লায়ন শাহ আলম, লায়ন সাব্বির আহমেদ ওসমানী, লায়ন জহির উদ্দিন হেলাল, লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবুল কাশেম, লায়ন ফয়সাল মিয়া, লায়ন ইউনুস আজাদ, লিও জেলা প্রেসিডেন্ট শওকত হোসেন, লিও দীপ্ত দে, লিও তাজেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।






