লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল ও রেগুলার ক্লাব মিটিং গত ২ মার্চ নগরীর জামালখানস্থ চট্টগ্রাম সিনিয়রস্ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন শিমুল নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি–৪ এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু।
বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকি, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ ও কেবিনেট ট্রেজারার লায়ন গাজী শহীদুল্লাহ্। অনুষ্ঠানের শুরুতে আনুগত্যের শপথবাক্য পাঠ করান প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন পরিমল কান্তি দাশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, কেবিনট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোর্শেদ, জিএমটি কো–অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন অহিদুল ইসলাম সিকদার এমজেএফ, সিএলএফ সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন গাজী শহীদুল্লাহ্, ইভেলুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন দত্ত, জিএসটি কো–অর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, জিএলটি কো–অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিইটি কো–অর্ডিনেটর লায়ন আনিসুল হক চৌধুরী, আইপিপি লায়ন সুব্রত চৌধুরী, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্টবৃন্দের মধ্যে লায়ন ডা. সুভাষ চন্দ্র সূত্রধর, লায়ন ডা. মনতোষ ধর, লায়ন দিবাকর সেনগুপ্ত, লায়ন পরেশ কুমার চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার ঝুলন কুমার দাশ, লায়ন ইঞ্জিনিয়ার অজয় শংকর পাড়িয়াল ও লায়ন সঞ্জীবন চন্দ্র সরকার। আরো উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার নানুপ্রিয় চৌধুরী, ক্লাব ট্রেজারার লায়ন ইফতেখারুল আলম, লায়ন নুরুল কবির, লায়ন কামরুল হুদা চৌধুরী, লায়ন মোজাম্মেল হক চৌধুরী, লায়ন সমীর বরণ দাশ, লায়ন নারায়ণ মজুমদার, লায়ন সাজু পালিত, লায়ন নারায়ন দত্ত, লায়ন সুমন কান্তি চৌধুরী, লায়ন বেনুতোষ দাশ, লায়ন ডা. সোমেন চৌধুরী, লায়ন প্রদীপ কুমার ধর, লায়ন প্রিয়তোষ চৌধুরী বিজন, লায়ন ডা. সুলেখা ঘোষ বিশ্বাস, লায়ন আবুল বাসার, লায়ন সাগর মল্লিক, লিও প্রেসিডেন্ট লিও রিফাত, লিও সাইফুল ইসলামসহ লায়ন ও লিও সদস্যবৃন্দ। শেষে কেক কেটে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












