লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলীর উদ্যোগে গত ২১ অক্টোবর পশ্চিম খুলশী আবাসিক এলাকার উপলব্ধি ফাউন্ডেশনে খাদ্য বিতরণ ও ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং শিশু ক্যান্সারবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে উপলব্ধি ফাউন্ডেশন প্রাঙ্গণে খাদ্য বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়া ও শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য প্রদান করা হয়। এ সময় লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আবুল কাশেম বলেন, উপলব্ধি ফাউন্ডেশনের এই বৃহৎ মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও শিশু ক্যান্সার প্রতিরোধ এবং মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই। এসব বিষয়ে সচেতনতা বাড়াতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ক্লাবের সেক্রেটারি লায়ন হাসিবুল হাসান চৌধুরী (রাশেদ) বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে পরিষ্কার–পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে। নিজে সচেতন হওয়ার পাশাপাশি সমাজের অন্যদের সুরক্ষায়ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি উপলব্ধি ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির সঙ্গে থেকে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপলব্ধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ ইজাবুর রহমান, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি–৪–এর গভর্নরের উপদেষ্টা লায়ন সৈয়দ মো. আবুল কালাম আজাদ, লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন হেলাল উদ্দীন, লায়ন মোহাম্মদ জহীর উদ্দীন হেলাল, লায়ন মো. ইকবাল হোসেন সুমন, লিও কানিজ ফাতেমা লাবনি, লিও মো. শরিফুল ইসলাম, লিও হাছনাতুল করিম রেজা, লিও আনোয়ারুল হক বাহার, লিও মিনহাজ রহমান সাকিব ও লিও মারুফুল ইসলাম জাহেদ।
মানবিক সহায়তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির এ উদ্যোগের মাধ্যমে আয়োজকরা সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












