লায়ন্স আই ইনস্টিটিউটে এমএলওপি ব্যাচের ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমোদিত মিড লেভেল অফথ্যালমিক পার্সোনাল (এমএলওপি) কোর্সে ২০২৬ ব্যাচের (৪র্থ ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২ ফেব্রুয়ারি সিএলএফ কমপ্লেক্সের লায়ন ইঞ্জিঃ এম. আই. খান ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক ও চক্ষু বিষয়ক প্রশিক্ষণের ব্যাপারে বক্তব্য প্রদান করেন, সেক্রেটারি লায়ন ডাঃ দেবাশীষ দত্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞতা ও মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং একাডেমিক পরিচালক অধ্যাপক ডাঃ প্রকাশ কুমার চৌধুরী শিক্ষার্থীদেরকে এমএলওপি কোর্সের বিষয়ে বিশদ আলোচনা করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান লায়ন কামরুন মালেক, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন, উপপরিচালক ডাঃ শাবানা সুলতানা, সহকারী অধ্যাপক ডাঃ অনিন্দিতা চৌধুরী, সহকারী পরিচালক মোছাঃ ইনসাফি হান্না, এমএলওপি কোর্স কোঅর্ডিনেটর সিনিয়র অপটোমেট্রিষ্ট মোঃ সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে খালেদা জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী