নগরের লালখান বাজার মোড় থেকে দামপাড়া পর্যন্ত এশিয়ান হাইওয়ের উভয় পাশ থেকে দেড় শতাধিক পোস্টার ব্যানার অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের অননুমোদিত প্রচার সামগ্রীসহ পোস্টার, ব্যানার, ফেস্টুন ও স্টিকার অপসারণ করা হয়।












