লাঙ্গলে-মঙ্গল দেশে আসবে শান্তি লাঙ্গলে দূর হবে-দেশের অশান্তি

সদরঘাট-নালাপাড়া-পুর্ব মাদারবাড়ীতে গণসংযোগকালে আবু তাহের

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের আজ রোববার ১ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সদরঘাট থানাধীন সদরঘাট মেটারনিটি হাসপাতাল-কালীবাড়ী থেকে শুরু করে উত্তর-দক্ষিণ নালাপাড়া, পুর্ব মাদারবাড়ী, বাইলেইন-বড়ুয়া পাড়া, মগপুকুর পাড়, কামাল গেইট এলাকার বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন ।

এ সময় দলের নেতাকর্মীসহ স্থানীয়রাও গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সাখে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি দেশের কল্যাণে লাঙ্গল প্রতীকে ভোট কামনা করেন।

গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আবু তাহের বলেন, লাঙ্গলে হবে মঙ্গল, আসবে উন্নয়ন-শান্তি। লাঙ্গলে হবে দূর হবে-দেশের অশান্তি। জাতীয় পার্টির শাসনামলে দেশে-শান্তি ছিল, উন্নয়ন ছিল, ব্যবসা-ছিল। গণতন্ত্র ও আইনের শাসন ছিল। দেশের মানুষ আবার জাতীয় পার্টির শাসনামলে ফিরে যেতে চায়।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি উন্নয়ন-শান্তি ও গণতন্ত্রের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর হাতকে শাক্তশালী করার আহবান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, শেখ আকতার উদ্দিন, কে এম আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম উওর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব শফিউল আজম চৌধুরী লিটন, সদর ঘাট থানার আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আনিস, ডবলমুরিং থানার সদস্য সচিব মোহাম্মদ আরমান মিয়া, জা-পা নেতা মোহাম্মদ ওসমান, খুলশী থানা জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওতে গভীর রাতে অগ্নিকাণ্ড, তিন দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধ‎মীরসরাইয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেফতার