রোটারি রিপসা টিমের ঈদ পুনর্মিলনী

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

রোটারি রিপসা টিমের উদ্যোগে গত ৩১ মার্চ নগরীর একটি রেস্তোরাঁয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ার রোটারিয়ান ক্যাপ্টেন আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন রোটারি বাংলাদেশ রিপসা কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক আবিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট অ্যাডভাইজার পিডিজি আব্দুল আহাদ, এসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর ও রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম, মনিরুজ্জামান, আজিজুল হক, লুবনান আফরোজ, ফেরদৌস আরা বেগম, এমদাদুল আজিজ চৌধুরী, নজরুল ইসলাম নান্টু, মিনহাজ উদ্দিন নাহিয়ান, ইব্রাহিম হাসান ও অ্যাডভোকেট সওকত আওয়াল চৌধুরী, কাজী হাসানুজ্জামান সান্টু, রোকসানা ফারুক, তাহিয়া কবির, আসরাফুল ইসলাম, ডক্টর উজ্জ্বল কান্তি দাস। রোটারি ইনভোকেশন পাঠ করেন তাহিয়া কবির। প্রধান অতিথি বলেন, রোটারিয়ানরা সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে মনোনীত হন মিনহাজ উদ্দিন নাহিয়ান।সভায় ক্লাব সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম স্বাধীনতা বইমেলায় মাসিক তরজুমান স্টল উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবাসহ নেশাগ্রস্ত যুবক গ্রেপ্তার ১ মাসের কারাদণ্ড