ফটিকছড়িতে রেসিং মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মোহাম্মদ শাফায়েত আব্দুল্লাহ (৯) নামের এক শিশুর। গতকাল সোমবার বিকালে ফটিকছড়ির পাইন্দং–এর পেলাগাজি মোড়ের উত্তরে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ একই এলাকার বাকর আলী মিয়াজির বাড়ির সরওয়ারের ছেলে। সে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী মো. সুজন বলেন, নিহত শিশু সড়ক পাড় হচ্ছিল। এ সময় দ্রুত গতিতে একটি রেসিং মোটরসাইকেল এসে শিশুটিকে জোরে ধাক্কা দেয়। তখন সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।
স্থানীয় সামি এরশাদ বলেন, মা বাবার আদরের সন্তানের এমন মৃত্যু কেউই মানতে পারছে না। এ ঘটনায় জড়িতকে আইনের আনার দাবি জানাই। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।










