রেলওয়ে স্টেশন কলোনী স্কুলের খেলোয়াড়দের বুট ও জার্সি প্রদান

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের মধ্যে বুট ও জার্সি প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আজাদ হোসাইনের সভাপতিত্বে ও সিজেকেএস কাউন্সিলর মো. আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) শওকত আজম খাজা। বিশেষ অতিথি ছিলেন কাওসার হোসেন বাবু, নেয়ামত উল্ল্যাহ তৌহিদ, সৈয়দ তসলিমুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আমির হোসেন আমিন, শেখ আলম রাজু, জিয়া উদ্দিন, সালাউদ্দিন, ইব্রাহীম জনি, মো. মহসিন, কোচ শওকত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবলের বাছাই কার্যক্রম কাল শুরু
পরবর্তী নিবন্ধজেলা স্টেডিয়ামের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু