রিডার্স স্কুল এন্ড কলেজ কাতালগঞ্জ ক্যাম্পাসের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৮ ফেব্রুয়ারি চকবাজার প্যারেড মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা শিক্ষা অফিসার জিয়াউল হুদা, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিক্ষাবিদ লায়ন মঈনুদ্দীন কাদের লাভলু, উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, পরিচালক (অর্থ) লায়ন শফিকুর রহমান চৌধুরী, পরিচালনা পরিষদের সদস্য ব্যাংকার মো আসিফুল হক চৌধুরী। কো–অর্ডিনেটর সাইফুল ইসলাম ও সহকারী কো– অর্ডিনেটর মিসেস ফাহমিদা খানম ও উদযাপন কমিটির আহবায়ক তাহমিনা আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন হাউজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন এবং শেষে যেমন খুশী তেমন সাজ পর্ব দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।











