রিডার্স স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসের সপ্তাহ ব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিক্ষাবিদ লায়ন মঈনুদ্দীন কাদের লাভলু, লায়ন শফিকুর রহমান চৌধুরী,অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, অক্সিজেন ক্যাম্পাসের অধ্যক্ষ আবদুল্লাহ ওমর ফারুক, চীফ কো–অর্ডিনেটর জাহাঙ্গীর হোসাইন প্রমুখ। এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আহবায়ক তোফায়েল আহমেদের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পাঁচটি ভিন্ন ভিন্ন হাউজে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।












