রাঙ্গুনিয়া রাহাতীয়া দরবারের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর এলজিইডি ভবন (দ্বিতীয় তলায়) কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ইমাম বোখারী (রাদ্বি) কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান থাকবেন বিশ্ববিখ্যাত মোবাল্লেগ, আল্লামা মুহাম্মদ রাযা সাক্বিব মোস্তাফায়ী। এছাড়াও দেশের খ্যাতিমান পীর–মাশায়েখ, ইসলামিক স্কলার ও বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। কনফারেন্স সফল করতে রাহাতীয়া দরবারের সাজ্জাদানসীন ছৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী দ্বীনি ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












