বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ঈমানদার ব্যক্তি কথায় দাম্ভিকতা দেখাবে না, অহংকার করবে না, প্রতিহিংসাপরায়ণ হবে না, রাগ-ক্ষোভ পোষে রাখবে না, বিনয়ী হবে। প্রত্যেক সিফাত, প্রত্যেক গুণাগুণ আমাদের রাসূল (সা.)’র মাঝে ছিল। রাসূলের (সা.)আদর্শ অনুসরণ করে আমাদের জীবনযাপন করতে হবে।
গত শনিবার লোহাগাড়ার চুনতিতে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিলের ১৫তম দিবসে বিশেষ মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীরাতুন্নবী (সা.) মতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে, ফারুক হোসাইন ও জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, তৈয়বুল হক বেদার, আবদুল মালেক ইবনে দিনার নাজাত, আনোয়ার উল্লাহ সুজাত, আসমা উল্লাহ ইমরাত, ঈমাম বায় হাক্বী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














