অপরাধী যারা দণ্ডিত হোক
ছোটো ছোটো শিশু সমাজের যিশু
নিরাপদ নয় তারাও আজ
হায়েনারা যত বায়না ধরুক
আশপাশ থেকে তাড়াও আজ।
অপরাধী যারা দণ্ডিত হোক
বিচারের থেকে নিস্তার নাই
আইনের গতি পাক সংহতি
এলাকায় তার বিস্তার চাই
পুলিশেরা শুধু থানাতেই নয়
অলিতে গলিতে গমন চাই
ভায়োলেন্স চলে যেখানে, সেখানে
কঠোর হস্তে দমন চাই।












